সর্বশেষ:

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মেয়র তাপসের শ্রদ্ধা

আকাশবার্তা ডেস্ক :

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র শেখ ফজলে নূর তাপস।

রোববার (১৭ মে) ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ এমদাদুল হক, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরসহ সংশ্লিষ্টরা।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র নির্বাচিত হওয়ার পর প্রায় সাড়ে তিন মাস পর গতকাল শনিবার দায়িত্ব গ্রহণ করেন শেখ ফজলে নূর তাপস।

এসময় তিনি বলেন, ৯০ দিনের মধ্যে পাঁচটি মৌলিক কাজ করা হবে। নাগরিকদের মৌলিক সুবিধা নিশ্চিত করতে প্রথমে আমরা করোনা মোকাবিলা চিকিৎসা সেবা, ঢাকাবাসীর নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, মশক নিধন, যানযট নিরসন, পরিষ্কার-পরিচ্ছন্ন রাস্তাসহ আর্বজনামুক্ত ঢাকা এবং দক্ষিণ সিটি কর্পোরেশনকে দুর্নীতিমুক্ত করা।

মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, আমাদের পাঁচটি নির্বাচনী ইশতেহার ছিলো। সেখানে রয়েছে ঐতিহ্য রক্ষা, সুন্দর ঢাকা, সচল ঢাকা, সুশাসনের ঢাকা এবং উন্নত ঢাকা। এইসব প্রতিশ্রুতি বাস্তবায়নসহ আমরা নগরবাসীর সার্বিক সুবিধা নিশ্চিতে কাজ করবো।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930