শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ ইং ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

সড়ক দুর্ঘটনায় আহত মাদ্রাসা ছাত্র রিপনও মারা গেছে

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের মান্দারীতে সড়ক দুর্ঘটনায় আহত মাদ্রাসা ছাত্র আব্দুন নূর রিপনও মারা গেছে। মঙ্গলবার সন্ধ্যায় নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে মুমূর্ষু অবস্থায় ঢাকা নেওয়ার পথে সে মারা যায়। এরআগে বিকেলে আহত মাদ্রাসা ছাত্র আবুল হোসেন সৌরভ নোয়াখালী নেয়ার পথে মারা যায়।

নিহত ছাত্র আবুল হোসেন সৌরভ (১৭) মান্দারী ইউপির মোহাম্মদ নগর গ্রামের সিদ্দিক উল্যাহর ছেলে এবং আব্দুন নূর রিপন (১৫) একই গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে। তারা দুজনই মান্দারী ইসলামীয়া মডেল আলীম মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে মান্দারী টু আমিনবাজার সড়কের সিটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মোটর সাইকেল আরোহী আবুল হোসেন ও রিপন বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা মাটির ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটর সাইকেল আরোহী তারা দুইজনই মারাত্মকভাবে আহত হন। পরে স্বজনরা এসে তাদেরকে উদ্ধার করে নোয়াখালী নেওয়ার পথে প্রথমে আবুল হোসেন সৌরভ এবং পরে আব্দুন নূর রিপন ঢাকায় নেয়ার পথে মারা যায়। দুর্ঘটনা কবলিত মোটর সাইকেল ও ট্রাক্টর ট্রলি জব্দ করে চন্দ্রগঞ্জ থানায় নিয়ে গেছে পুলিশ।

চন্দ্রগঞ্জ থানার এসআই সাইফুজ্জামান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১