সর্বশেষ:

করোনায় আক্রান্ত সৈয়দ মঞ্জুর এলাহী ও স্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী ও তার স্ত্রী সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নিলুফার মঞ্জুর প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নিলুফার মঞ্জুর সোশ্যাল মার্কেটিং কোম্পানির সঙ্গেও যুক্ত।

শনিবার (২৩ মে) রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন তাদের পুত্র সৈয়দ নাসিম মঞ্জুর।

তিনি বলেন, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আমার মায়ের চিকিৎসা চলছে। বাবা বাসাতেই চিকিৎসা নিচ্ছেন।

তিনি আরও বলেন, আমার মায়ের তৃতীয়বারের পরীক্ষায়ও ভাইরাসটি পজিটিভ এসেছে।

উল্লেখ্য, ৭৮ বছর বয়সী সৈয়দ মঞ্জুর এলাহী দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান এপেক্স গ্রুপের চেয়ারম্যান। তার ছেলে নাসিম মঞ্জুর এই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930