শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ ইং ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

লক্ষ্মীপুরে শপিং সেন্টারের লিফটে ৩ গ্রাহক আটকে পড়ার ঘটনায় থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর শহরের শপিং সেন্টার নদীবাংলা রশিদ চৌধুরী কমপ্লেক্সের লিফটে ৩ গ্রাহকের আটকে পড়ার ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।মঙ্গলবার সন্ধ্যায় লক্ষ্মীপুর থানায় অভিযোগটি করেন ভুক্তভোগি ওমর আল ফারুক মানিক নামে এক ব্যক্তি।

জানা যায়, সোমবার দুপুরে লক্ষ্মীপুর থানা রোডের নদীবাংলা রশিদ চৌধুরী কমপ্লেক্সের ৭মতলায় ফ্ল্যাট দেখতে লিফটে ওঠেন তিন গ্রাহক। লিফটে উঠতেই বিদ্যুত বিভ্রাটের কারণে প্রায় আধা ঘন্টা তারা অবরুদ্ধ হয়ে পড়েন। এতে স্বাভাবিক শ্বাস-প্রশ্বাসের ব্যাঘাত ঘটলে ওমর আল ফারুক মানিক নামে একজন অসুস্থ্য হয়ে পড়েন এবং তিনজনেরই প্রাণহানির আশঙ্কা দেখা দেয়। এ সময় তারা লিফট অপারেটরকে ফোনে না পেয়ে স্থানীয় দোকান মালিকদের ফোন দেন। পরে স্থানীয়রা এসে তাদেরকে উদ্ধার করেন।

এ ঘটনায় আহত মানিক বাদি হয়ে ৪ জনের নামে লক্ষ্মীপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। যার নং- ৪৪৯/০৯-০৫-২০১৭ইং।

ভোগান্তির শিকার ব্যক্তিরা হলেন, ওমর আল ফারুক মানিক, উৎপল কর ও সুমন কুরী।

আহত ওমর আল ফারুক মানিক বলেন, বারবার ফোন করা হলেও মার্কেটের লিফটের দায়িত্বে থাকা কাউকে পাওয়া যায়নি। পরে দোকানদার সুদর্শন কর ও কেনি কুরিকে ফোন করলে তারা এসে আমাদের উদ্ধার করেন।

স্থানীয়রা জানায়, ওই মার্কেটে প্রায়ই লিফটে আটকা পড়ে গ্রাহকরা ভোগান্তিতে পড়েন। বিকল্প জেনারেটর ব্যবস্থা না থাকায় এ সমস্যায় পড়তে হয়। কর্তৃপক্ষকে বারবার বলা হলেও কোন ব্যবস্থা নেওয়া হচ্ছেনা।

লক্ষ্মীপুর সদর থানার ওসি (তদন্ত) মো. রেজাউল করিম জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১