সর্বশেষ:

আমানউল্যাহপুরে আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৪

বিশেষ প্রতিনিধি :

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমানউল্লাহপুরে দলীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামীলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন ৪ জন।

সোমবার (২৫ মে) রাত ১০টার দিকে এ সংর্ঘষের ঘটনা ঘটে।

জানা যায়, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান মাহমুদ ঈদের দিন রাতে রোগী দেখতে পলোয়ানপোল এলাকায় গেলে দলের সাধারণ সম্পাদক খোকনের গ্রুপ তাঁর উপর অতর্কিতভাবে হামলা চালায়। এতে ৪ জন গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধরা হলেন- রুবেল, পারভেজ পলাশ ও হৃদয়।

পরে আহতদের উদ্ধার করে নোয়াখালী সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় দুটি মোটরসাইকেলসহ বিভিন্ন দোকানপাট ভাঙচুর করলে সাধারণ মানুষের মাঝে আতংক ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশীদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সেক্রেটারি গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930