মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য মনোনীত হলেন যুক্তরাষ্ট্র প্রবাসী জয়নুল আবেদীন

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ আওয়ামীলীগের যুক্তরাষ্ট্র শাখার সহ-সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর জয়নুল আবেদীনকে চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য মনোনীত করা হয়েছে। শনিবার (৩০ মে) সন্ধ্যায় চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের এক সভায় এই সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় সভাপতিত্ব করেন, প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুক্তরাষ্ট্র শাখা আওয়ামীলীগের সহ-সভাপতি ও চন্দ্রগঞ্জ ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের কৃতি সন্তান জয়নুল আবেদীন।

সভায় আরো উপস্থিত ছিলেন- চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক মো. নুরুল ইসলাম বাবুল, প্রেসক্লাবের সাবেক সভাপতি কবির আহমদ ফারুক, প্রেসক্লাবের সিনিয়র সদস্য অহিদ মিয়া, মো. মহসীন, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মো. আলাউদ্দিন, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন দিপু, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমানসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

এসময় প্রধান অতিথি জয়নুল আবেদীন বলেন, সাংবাদিকরা হলেন সমাজের প্রতিচ্ছবি। সাংবাদিকদের লেখনি শক্তির মাধ্যমে সমাজের অন্যায়, অপরাধ নির্মূল করা সম্ভব। তিনি বলেন, আমাকে চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য মনোনীত করায় আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। এসময় তিনি সাংবাদিক ও চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সুখে দুঃখে আজীবন পাশে থাকার ঘোষণা দেন।

অনুষ্ঠান শেষে বিশিষ্ট এই ব্যক্তি সাংবাদিকদের সাথে ফটোসেশনে অংশ নেন। এরআগে বিশিষ্ট ব্যক্তিত্ব জয়নুল আবেদীন চন্দ্রগঞ্জ প্রেসক্লাবে এসে পৌঁছালে তাঁকে স্বাগত জানান- প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০