সর্বশেষ:

৪৮টি দৈনিক পত্রিকা প্রচার সংখ্যায় শীর্ষে

আকাশবার্তা ডেস্ক :

দেশে এক লাখের বেশি প্রচার সংখ্যার জাতীয় দৈনিক পত্রিকা রয়েছে ৪৮টি। এর মধ্যে আটটির প্রচার সংখ্যা দুই লাখেরও বেশি। এগুলো হলো- বাংলাদেশ প্রতিদিন, প্রথম আলো, কালের কণ্ঠ, যুগান্তর, ইত্তেফাক, আমাদের সময়, জনকণ্ঠ, সমকাল ও সংবাদ।

সম্প্রতি জাতীয় সংসদে সরকারি দলের এমপি বেনজীর আহমেদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এ তথ্য জানান। মন্ত্রীর তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে প্রকাশিত দৈনিক পত্রিকার সংখ্যা ১ হাজার ২৭৭টি। এর মধ্যে জাতীয় বাংলা দৈনিক ২১৮টি, আঞ্চলিক বাংলা দৈনিক ২৯৩টি এবং ইংরেজি জাতীয় দৈনিক ৪০টি। লাখের ওপরে প্রচার সংখ্যার দৈনিকের মধ্যে রয়েছে- ইনকিলাব, ভোরের কাগজ, আমাদের নতুন সময়, মানবকণ্ঠ, প্রতিদিনের সংবাদ, বাংলাদেশের খবর, আমার সংবাদ, আমাদের অর্থনীতি, মানবজমিন, ভোরের ডাক, আমার বার্তা, আলোকিত বাংলাদেশ, ভোরের পাতা, নবচেতনা, ঢাকা প্রতিদিন, বর্তমান, মুক্ত খবর, আজকালের খবর, আজকের বিজনেস বাংলাদেশ, বণিক বার্তা, জনতা, খোলা কাগজ, গণকণ্ঠ, জনবাণী, সকালের সময়, হাজারিকা প্রতিদিন, স্বাধীন বাংলা, সংবাদ প্রতিদিন, ভোরের দর্পণ, সময়ের আলো, যায়যায়দিন, আমার সময়, লাখো কণ্ঠ, গণমুক্তি, বাংলাদেশের আলো, শেয়ার বিজ কড়চা, খবর ও সমাজ সংবাদ। আঞ্চলিক দৈনিকের মধ্যে প্রচার সংখ্যায় শীর্ষে রয়েছে বরিশালের আজকের বার্তা (৮০ হাজার ৫০)।

এ ছাড়া ৫০ হাজারের বেশি প্রচার সংখ্যার আঞ্চলিক পত্রিকার মধ্যে আছে বগুড়ার করতোয়া, চট্টগ্রামের পূর্বকোণ ও আজাদী, বগুড়ার চাঁদনীবাজার এবং বরিশালের আজকের পরিবর্তন। প্রচার সংখ্যায় শীর্ষ দশে থাকা ইংরেজি দৈনিকের মধ্যে রয়েছে- ডেইলি স্টার, ফিনান্সিয়াল এক্সপ্রেস, ঢাকা ট্রিবিউন, ইনডিপেনডেন্ট, অবজারভার, বাংলাদেশ পোস্ট, এশিয়ান এজ, ডেইলি ট্রাইব্যুনাল ও বাংলাদেশ টুডে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930