সোমবার ৮ই জুন, ২০২৬ ইং ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

আ.লীগ কর্মীর বউকে নিয়ে পালালো বিএনপি নেতা!

আকাশবার্তা ডেস্ক :

রাজশাহীর তানোরে এক ওয়ার্ড আওয়ামী লীগ কর্মীর গৃহবধূকে নিয়ে বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান পালিয়ে গেছেন।

এ ঘটনায় রোববার সকালে ওই ওয়ার্ড আওয়ামী লীগ কর্মী এরশাদ মিয়া বাদী হয়ে তানোর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

গত ১৫ মে গভীররাতে উপজেলার গাগরন্দ সাইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পৃথক দুটি এলাকায় ব্যাপক ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মোহাম্মদপুর গ্রামের স্থায়ী বাসিন্দা মোমিনুল হক মমিন (৪৬)। তিনি পাঁচন্দর ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি।

জানা গেছে, বিএনপি নেতা চেয়ারম্যান মমিন বেশ কয়েক বছর ধরে আওয়ামী লীগ কর্মী ও আলু ব্যবসায়ী এরশাদ মিয়ার স্ত্রীর সঙ্গে পরকীয়া করে আসছেন।

গত ১৫ মে গভীররাতে চেয়ারম্যানের হাত ধরে রোজিনা বেগম তার স্বামীর বাড়ি ছাড়েন।

এরশাদ মিয়া জানান, তার স্ত্রী আলু বিক্রি করা ৩ লাখ ৯০ হাজার টাকা ও সোয়া ২ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে বিএনপি নেতা মমিন চেয়ারম্যানের সঙ্গে পালিয়ে গেছে।

বিষয়টি নিয়ে তিনি পালানো স্ত্রীর বিরুদ্ধে থানায় হারানো জিডি করেছেন।

এ ব্যাপারে চেয়ারম্যান মোমিনুল হক মমিনের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

তানোর থানার ওসি রাকিবুল হাসান বলেন, ঘটনাটি নিয়ে থানায় জিডি করা হয়েছে। বাদী চাইলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০