সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ
prodipto.news

প্রদীপ্ত’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল

আকাশবার্তা ডেস্ক :

অনলাইন মিডিয়া প্রদীপ্ত’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও দ্বিতীয়বর্ষে পদার্পণ উপলক্ষে সোমবার (১লা জুন) সন্ধ্যায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারস্থ কেন্দ্রীয় আমিনিয়া জামে মসজিদে সাহিত্য সাময়িকী প্রদীপ্ত – prodipto.news – Prodipto TV এবং প্রদীপ্ত লেখক ফোরামের উদ্যোগে সামাজিক দূরত্ব বজায় রেখে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এরআগে প্রদীপ্ত’র পক্ষ থেকে অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।

মিলাদ পরিচালনা করেন, মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ আলতাফ হোসাইন ও মসজিদের মুয়াজ্জিন মাওলানা মোহাম্মদ আব্দুল হাই। এ সময় প্রদীপ্ত’র প্রকাশক আনোয়ার হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মিলাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন, প্রদীপ্ত’র সম্পাদক কবির আহমদ ফারুক ও সাংবাদিক ইমরান হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু, চন্দ্রগঞ্জ বাজার পরিচালনা কমিটির দপ্তর সম্পাদক মামুনুর রশিদ মামুনসহ মুসুল্লিরা। মিলাদ শেষে প্রদীপ্ত’র উত্তরোত্তর সাফল্য কামনা করে মোনাজাত করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930