বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ ইং ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

লক্ষ্মীপুরে আরো ১০ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ২৫৩

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে নতুন করে আরো ১০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরা সবাই সদর উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। বুধবার (০৩ জুন) বেলা ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করে জেলা সিভিল সার্জন কার্যালয়।

এ নিয়ে জেলায় মোট শনাক্ত হয়েছে ২৫২ জন। বুধবার আরো একজন নোয়াখালীর একটি হাসপাতালে নমুনা পরীক্ষা করালে করোনা পজিটিভ শনাক্ত হয়। তার বাড়ি জেলার সদর উপজেলায়। ফলে জেলায় মোট শনাক্তকৃত রোগীর সংখ্যা দাঁড়ালো ২৫৩ জনে।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে লক্ষ্মীপুরের ৩৪ জন ব্যক্তির নমুনা পরীক্ষা করা হয়। এতে ১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

যে ১০ জন শনাক্ত হয়েছে তাদের মধ্যে পৌর এলাকার চারজন, মান্দারী ইউনিয়নের চারজন, বাঙ্গাখাঁ ইউনিয়নের একজন এবং লাহারকান্দি ইউনিয়নের একজন।

জেলায় আক্রান্ত রোগীদের মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে সদর উপজেলায়। এখানে শনাক্তকৃত রোগীর সংখ্যা ১২১ জন। জেলার রায়পুরে শনাক্ত হয়েছে ৪৪ জন, রামগঞ্জে ৪৮ জন, কমলনগরে ২১ জন এবং রামগতিতে ১৯ জন।

জেলায় মোট আক্রান্তের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৯২ জন। তাদের মধ্যে সদর উপজেলাতে ২০ জন, রায়পুরে ৩৪, রামগঞ্জে ২১, কমলনগরে সাত এবং রামগতিতে ১০ জন।

সূত্র আরও জানায়, ৩১ মে পর্যন্ত জেলাতে ৪০ জন ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে মারা যায়। তাদের নমুনা পরীক্ষা করা হলে পাঁচজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এদের মধ্যে সদর উপজেলা দুইজন, রামগঞ্জের দুইজন এবং রায়পুরের একজন।

শনাক্তকৃত আক্রান্ত রোগীদের জেলা সদর হাসপাতালসহ স্ব-স্ব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং হোম আইসোলেশনে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানায় জেলা স্বাস্থ্য বিভাগ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০