বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ ইং ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

দেশের কোথায় কতজন করোনায় আক্রান্ত

আকাশবার্তা ডেস্ক :

এখন পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা মোট ৫৫ হাজার ১৪০ জন। মৃত্যুবরণ করেছেন মোট ৭৪৬ জন। সুস্থ হয়েছেন ১১ হাজার ৫৯০ জন। শনাক্ত ও মৃত্যুর দিক থেকে তালিকায় সবার উপরে রয়েছে ঢাকা মহানগর। আর সবচেয়ে কম আক্রান্ত মাগুরা জেলায়।

বুধবার (৩ জুন) সন্ধ্যায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) জেলা ও শহর অনুযায়ী দেওয়া সবশেষ তালিকা থেকে এ তথ্য পাওয়া যায়।

আইইডিসিআর এর তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখা যায়, করোনায় আক্রান্তের তালিকায় সবার উপরে থাকা ঢাকায় করোনা রোগী শনাক্ত হয়েছে ১৭ হাজার ৯৯৮ জন।

তালিকার দুই নম্বরে আছে চট্টগ্রাম। এই জেলায় বর্তমানে করোনা শনাক্ত রোগীর সংখ্যা দুই হাজার ৬৬২ জন। তালিকার তিন নম্বরে আছে নারায়ণগঞ্জ। এখানে শনাক্ত হয়েছে দুই হাজার ৩৩৩ জন।

এছাড়াও তালিকায় দেখা যায় এক হাজারের উপরে করোনা রোগী শনাক্ত হয়েছে তিনটি জেলায়। ৫০০ থেকে এক হাজারের তালিকাতেও তিনটি জেলা রয়েছে। সেগুলো হলো- কক্সবাজার ৮৮৭ জন, মুন্সিগঞ্জ ৮১৮ জন এবং নোয়াখালীতে ৭১৬ জন।

১০০ থেকে ৫০০ জন শনাক্ত হয়েছ এমন জেলাগুলোর তালিকায় রয়েছে ময়মনসিংহ ৪৯১ জন, রংপুর ৪৬৯ জন, সিলেট ৪৬৫ জন, ফেনী ২৪২ জন, ফরিদপুর ২৪০ জন, গোপালগঞ্জ ২৩৯ জন, কিশোরগঞ্জ ২৩৩ জন, নেত্রকোনা ২২৫ জন, জামালপুর ২০৯ জন, নওগাঁ ১৯৪ জন, নরসিংদী ১৮৪ জন, দিনাজপুর ১৭৯ জন, চাঁদপুর ১৭৮ জন, মাদারীপুর ১৭৫ জন, হবিগঞ্জ ১৭০, মানিকগঞ্জ ১৬৫ জন, জয়পুরহাট ১৬৩ জন, যশোর ১৫৩ জন, লক্ষ্মীপুর ১৪২ জন, নীলফামারী ১৩৮ জন, বগুড়া ১৩৭ জন, সুনামগঞ্জ ১৩০ জন, বরিশাল ১২৬ জন, শরিয়তপুর ১২৫ জন, ব্রাহ্মণবাড়িয়া ১২১ জন, চুয়াডাঙ্গা ১০১ জন, মৌলভীবাজার এবং খুলনায় ১০০ জন করে রোগী।

করোনা শনাক্তের তালিকায় ১০০ জনের নিচে রয়েছে যে জেলাগুলো সেগুলো হলো পর্যায়ক্রমে রাজবাড়ী ৯০ জন, শেরপুর ৮৭ জন, পটুয়াখালী ৮৭ জন, কুষ্টিয়া ৮৫ জন, রাজশাহী ৮০ জন, কুড়িগ্রাম ও বরগুনায় ৭১ জন করে, রাঙামাটি ৬৬ জন, ঠাকুরগাঁও ৬৫ জন, চাঁপাইনবাবগঞ্জ ৬২ জন, নাটোর ৫৯, ঝিনাইদহ ৫৬ জন, ভোলা ৫৫ জন, টাঙ্গাইল ও গাইবান্ধায় ৫৩ জন করে, পঞ্চগড় ৫২ জন, খাগড়াছড়ি এবং সাতক্ষীরায় ৪৭ জন করে। পাবনায় ৪৬ জন, বাগেরহাট ৪২ জন, সিরাজগঞ্জ ৪০ জন, বান্দরবন ৩৯ জন, লালমনিরহাট ৩৮ জন, পিরোজপুর ৩৪ জন, নড়াইল ও ঝালকাঠি ৩০ জন এবং সর্বনিম্ন মাগুরা জেলায় ২৯ জন।

এছাড়াও আইইডিসিআর এর তালিকায় মেহেরপুর জেলার নাম না থাকলেও ম্যাপে দেখা যায় এই জেলাতেও ২৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০