সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া
কাজী শহিদ ইসলাম পাপুল।

কুয়েতে লক্ষ্মীপুর-২ আসনের এমপি গ্রেপ্তার

আকাশবার্তা ডেস্ক :

মানব পাচার ও অর্থ পাচারের অভিযোগে কুয়েতে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য শহীদ ইসলামকে (কাজী পাপুল) গ্রেপ্তার করা হয়েছে। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এসএম আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার (৬ জুন) কুয়েতের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা মুশরেফ আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

রাষ্ট্রদূত জানান, তাকে সিআইডি গ্রেপ্তার করেছে সেটা জানতে পেরেছি। তবে এখনও আনুষ্ঠানিকভাবে আমাদের এ ব্যাপারে কিছু জানানো হয়নি। শহীদ ইসলাম পাপুলের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ রয়েছে।

এদিকে কাজী পাপুলের বিরুদ্ধে কমিশন খেয়ে ব্যাংকঋণ বরাদ্দসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগের তদন্ত চলমান রয়েছে দুর্নীতি দমন কমিশনে (দুদক)। তিনি দীর্ঘদিন ধরে কুয়েতেই অবস্থান করছেন এবং সেখান তার ব্যবসা রয়েছে।

সম্প্রতি মানব পাচার ও অর্থ পাচারের অভিযোগে বেশ কিছু ব্যবসায়ীকে গ্রেপ্তার করে দেশটির গোয়েন্দা বিভাগ।  সেই তালিকায় এমপি কাজী পাপুলের নামও ছিল। তিনি দীর্ঘদিন যাবৎ কুয়েতে ব্যবসা পরিচালনা করে আসছেন এবং  মার্চ মাসের শেষ দিক থেকে কুয়েতেই অবস্থান করছেন।

এরআগে ফেব্রুয়ারি মাসে কুয়েতে মানব পাচারের অভিযোগ ওঠে এমপি শহীদ ইসলাম পাপুলের বিরুদ্ধে। সেসময় তাকে নিয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়।

সূত্র : আরটিভি নিউজ (অনলাইন)

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930