সর্বশেষ:

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৪

আকাশবার্তা ডেস্ক :

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন। রোববার (১৪ জুন) সকালে ঢাকা যাওয়ার পথে আনুমানিক সকাল ১০ টার দিকে রাজবাড়ি গোয়ালন্দ ঘাটের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মেহেরপুরের মুজিবনগর উপজেলার বল্লভপুর গ্রামের ইউপি সদস্য শংকর বিশ্বাসের ছোট ভাই বিপুল বিশ্বাসের এর স্ত্রী সূব্রতা (৩০), ছেলে নিশান (৬), শাশুড়ি ডেজিনা (৫০), এবং শ্যালক শ্যামল (২৬)।

এ দুর্ঘটনায় সৌরেন্দ্র বিশ্বাসের ছেলে বিপুল ও চালক বল্লভপুর গ্রামের সুকুমার এর ছেলে রাজন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই প্রসঙ্গে ইউপি সদস্য শংকর বিশ্বাস জানান, আজ সকাল ৭ টার দিকে একটি প্রাইভেট কার যোগে ঢাকার উদ্দেশ্য যাচ্ছিল ভাইয়ের পরিবার। এ সময় সকাল ১০টার দিকে গোয়ালন্দ- ঢাকা সড়কে পিছন থেকে একটি ট্রাক এসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930