সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

যেসব এলাকায় ‘লকডাউন’ জানালেন প্রধানমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

মহামারি আকারে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে যেসব এলাকায় সংক্রমণ বেশি, শুধু সেসব এলাকাগুলোকে লকডাউন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সংক্রমণ কম এলাকাগুলোকে লকডাউন মুক্ত রাখা হবে বলেও জানান তিনি।

রোববার (১৪ জুন) জাতীয় সংসদে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে আনীত শোক প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে শেখ হাসিনা এ কথা জানান।

সংসদে বক্তব্য প্রদানকালে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশও করেন প্রধানমন্ত্রী।

সংসদ প্রধান বলেন, আমরা ঠিক করেছি যেসব এলাকায় সংক্রমণ বেশি যেসব এলাকা লকডাউন করার। যাতে অন্য এলাকাগুলো কোনোরকম আর সংক্রমিত না হয়। সঙ্গে সঙ্গে যেন আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল থাকে সেজন্য আমরা ছুটি বাতিলের সিদ্ধান্ত নিচ্ছি।

এসময় দারিদ্র্যের হার অনেকটা কমিয়ে আনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, মাত্র ১০ বছরের মধ্যেই আমাদের জিডিপি বেড়ে গিয়েছিল। আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছিলাম। কিন্তু এমন একটা অদৃশ্য শক্তি করোনাভাইরাস সারা বিশ্বটাকে স্থবির করে দিয়েছে। সারা বিশ্বটাতে কেমন একটা অস্বাভাবিক পরিবেশ সৃষ্টি করলো।

বাধার সম্মুখীন হওয়া প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, সংসদে আসার পর অনেক জায়গা থেকে আমাকে ভীষণভাবে বাধা দেওয়া হয়েছে, নিষেধ করা হয়েছে। বলেছে-নেত্রী আপনি যাবেন না। আমি বললাম গুলি, বোমা, গ্রেনেড কত কিছুই মোকাবিলা করে এ পর্যন্ত এসেছি। আর একটা অদৃশ্য শক্তি তার ভয়ে ভীত হয়ে থাকবো? তা হয় না।

করোনায় দুজনের মৃত্যু প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘এটা এক ধরনের যুদ্ধ। এই সময় আমাদের দুজন হারালাম, যারা সবসময় আমাদের সঙ্গে ছিল। তাদের হারানোটা অত্যন্ত কষ্টকর। আমি তাদের আত্মার মাগফেরাত কামনা করি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930