শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ ইং ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

সাংবাদিক নান্নুর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন

আকাশবার্তা ডেস্ক :

অগ্নিদগ্ধ হয়ে সাংবাদিক মোয়াজ্জেম হোসেন নান্নুর মৃত্যুর ঘটনা তদন্তে পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এ কমিটির প্রধান হয়েছেন ডিএমপির গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার হুমায়ুন কবির।

গঠিত কমিটির অপর দুই সদস্য হলেন সহকারী কমিশনার (বাড্ডা) এলিন চৌধুরী ও বাড্ডা থানার ওসি পারভেজ ইসলাম।

সোমবার (১৫ জুন) রাতে বাড্ডা থানার (ওসি) পারভেজ ইসলামের বলেন, ঘটনার পর থেকেই মৃত্যুর কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ। পুলিশ আজও ঘটনাস্থলে গিয়ে আশেপাশের লোকজনের সঙ্গে কথা বলেছে। সাংবাদিক নান্নুর স্ত্রী এখন দেশের বাড়িতে আছেন। তিনি ঢাকায় আসলে তাদের ফ্লাটে গিয়ে ঘটনাস্থল দেখা হবে।

এদিকে, সাংবাদিক নান্নুর বাসায় আগুন লাগার ঘটনা নিছক দুর্ঘটনা না কি অন্যকিছু তা নিয়ে বিভিন্ন মহলে সন্দেহের সৃষ্টি হওয়ায় পুলিশ বিষয়টি খতিয়ে দেখতে এই তদন্ত কমিটি গঠন করেছে।

রাজধানীর আফতাবনগরের জহিরুল ইসলাম সিটির ৩ নম্বর সড়কের বি ব্লকের ৪৪/৪৬ নম্বর বাসার দশম তলায় স্ত্রীকে নিয়ে বসবাস করতেন সাংবাদিক নান্নু।

শুক্রবার (১২ জুন) ভোর পৌনে ৪টার দিকে সেখানে আগুনে তিনি গুরুতর দগ্ধ হন। পরে ওই অবস্থায় তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

শনিবার (১৩ জুন) সকাল ৮টা ২০ মিনিটে ইনস্টিটিউটের আইসিইউতে তার মৃত্যু হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০