সর্বশেষ:

শুধু সশস্ত্র বাহিনীতে ৪ হাজারের বেশি আক্রান্ত

আকাশবার্তা ডেস্ক :

মহামারি আকারে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে পুলিশের পাশাপাশি শুধু সশস্ত্র বাহিনী ও তাদের পরিবারের ৪ হাজার ২৫৩ জন সদস্য আক্রান্ত হয়েছেন।

শনিবার (২০ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, শুধু গত সপ্তাহেই সশস্ত্রবাহিনী ও তাদের পরিবারের ৭১৩ জন সদস্য কভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। আর মৃত্যুবরণ করেছেন আটজন।

তবে মৃত্যুবরণকারী সকলেই অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য বলে জানিয়েছে আইএসপিআর।

দেশে শুক্রবার (১৯ জুন) দুপুরের আগের ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৫ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন এক হাজার ৩৮৮ জন।

এছাড়া একই দিন গত একদিনে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে আরও তিন হাজার ২৪৩ জনের মধ্যে। ফলে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল এক লাখ পাঁচ হাজার ৫৩৫ জনে।

সূত্র : দৈনিক আমার সংবাদ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930