সর্বশেষ:

মাশরাফির শারীরিক অবস্থা নিয়ে ভুল তথ্য

স্পোর্টস ডেস্ক :

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মর্তুজা।

তবে তাকে নিয়ে সকাল থেকে গণমাধ্যমে ভুল তথ্য ছড়িয়েছে বলে অভিযোগ করেছেন মাশরাফির ছোট ভাই মোরসালিন বিন মর্তুজা।

তিনি বলেন, ভাইয়ার আগে থেকে অ্যাজমার সমস্যা ছিল। তাই তাকে নিয়ে একটু ভয়ে ছিলাম। তবে তার শারীরিক অবস্থার একটুও অবনতি হয়নি। এখন পর্যন্ত স্থিতিশীল রয়েছেন।

এমনকি করোনায় ভাইয়ার বলার মতো কোনও উপসর্গ নেই। করোনা হলে যেমন বুকে চাপ ও শ্বাসকষ্টের মতো সমস্যা হয় সেটাও হয়নি। কিন্তু এই মুহূর্তে সামান্য কাশি ও শরীর ব্যথা রয়েছে। আপাতত তাকে নিয়ে চিন্তার কিছু নেই।

মোরসালিন বিন মর্তুজা আরও জানান, গেলো দুই দিন মাশরাফির জ্বর বাড়েনি। শারীরিক অবস্থা আগের মতই আছে। বাসায়ই চিকিৎসা নিচ্ছেন তিনি।

মুরসালিন আরও জানান, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ বি এম আব্দুল্লাহর তত্ত্বাবধানে ভাইয়া এখন চিকিৎসা নিচ্ছেন।

এদিকে কয়েকদিন আগে জ্বর আসায় গত বৃহস্পতিবার করোনা পরীক্ষার জন্য নমুনা দেন মাশরাফি। এরপর শুক্রবার রিপোর্ট হাতে পান দেশের সেরা এ অধিনায়ক। তার রিপোর্ট কোভিড-১৯ পজিটিভ আসে।

করোনাভাইরাসের শুরু থেকেই নিজ আসনসহ সারাদেশের অসহায় মানুষদের জন্য কাজ করে যাচ্ছেন মাশরাফি বিন মর্তুজা। এমপি হিসেবে কাজ করা ছাড়াও ব্যক্তিগতভাবে মানুষদের নানাভাবে সাহায্য করছেন তিনি।

এরই মধ্যে নড়াইলে ডাক্তারদের হোম সার্ভিস চালু করেছেন মাশরাফি। এ ছাড়া নিজ খরচে নড়াইল সদর হাসপাতালের সামনে করোনা পরীক্ষার জন্য বুথ স্থাপন করেছেন সাবেক এই টাইগার অধিনায়ক।

এদিকে কিছুক্ষণ আগে মাশরাফির ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে একটি স্ট্যাটাস দেয়া হয়েছে। স্ট্যাটাসটি দৈনিক আমার সংবাদ পাঠকদের জন্য দেয়া হলো-

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930