সর্বশেষ:

২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৩৪১২, মৃত্যু ৪৩

আকাশবার্তা ডেস্ক :

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৩ হাজার ১২ জন নতুন শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৯ হাজার ১৯৮ জন।

এছাড়া গত একদিনে মারা গেছেন আরো ৪৩ জন। এ নিয়ে মোট মৃত্যু বেড়ে দাঁড়ালো ১৫৪৫ জনে।

মঙ্গলবার (২৩ জুন) দুপুর আড়াইটায় করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটার এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৪ লাখ ৭৪ হাজার ৭৩০ জন। এছাড়া আক্রান্ত হয়েছেন ৯২ লাখ ৬ হাজার ৬০৯ জন। সুস্থ হয়ে উঠেছেন ৪৯ লাখ ৫৪ হাজার ৯১৮ জন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930