সর্বশেষ:

এবার পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর করোনা জয়

আকাশবার্তা ডেস্ক :

এবার করোনাকে জয় করলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। বুধবার (২৪ জুন) করোনামুক্ত হয়ে তিনি ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ত্যাগ করেন।

বর্তমানে মন্ত্রী মিন্টো রোডের সরকারি বাসভবনে অবস্থান করছেন।

বুধবার (২৪ জুন) দুপুরে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা নাছির উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আজ মন্ত্রীর সর্বশেষ করোনা টেস্টের রেজাল্ট নেগেটিভ এসেছে। বেলা ২টার দিকে হাসপাতাল থেকে রিলিজ পেয়েছেন তিনি।

এখন মন্ত্রী মিন্টো রোডের সরকারি বাসভবনে উঠেছেন। যারা তার সুস্থতার জন্য প্রার্থনা করেছেন মন্ত্রী সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এর আগে গত ৬ জুন করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হিসেবে শনাক্ত হন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী ও বান্দরবানের সংসদ সদস্য উশৈসিং।

পরদিন ৭ জুন উন্নত চিকিৎসার জন্য তাকে বান্দরবান থেকে হেলিকপ্টারে ঢাকার সিএমএইচে এনে ভর্তি করা হয়।

টানা ছয়বার আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বীর বাহাদুর উশৈসিং। ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকা অবস্থায় ১৯৮৯ সালে স্থানীয় সরকার পরিষদের সদস্য নির্বাচিত হন বীর বাহাদুর।

এর আগে করোনা জয় করে বাসা ফিরেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930