বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

ঢাবির নতুন সহ-উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল

আকাশবার্তা ডেস্ক :

বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নেতা অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে নিয়োগ পেয়েছেন।

তিনি অধ্যাপক নাসরীন আহমেদের স্থলাভিষিক্ত হলেন। অধ্যাপক নাসরিনের মেয়াদ শেষ হওয়ায় এই পদে নতুন নিয়োগ দেয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ চার বছরের জন্য তাঁকে এই পদে নিয়োগ দিয়েছেন।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি মাকসুদ কামাল টানা চতুর্থবার নির্বাচিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতির দায়িত্বে রয়েছেন।

দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মাকসুদ কামাল বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন।

তিনি বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেটের সদস্য। মাস্টারদা সূর্য সেন হলের প্রাধ্যক্ষের দায়িত্বও পালন করেছেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহ-উপাচার্যের দুটি পদ রয়েছে। একটি সহ-উপাচার্য (প্রশাসন), অন্যটি সহ-উপাচার্য (শিক্ষা)।

সহ-উপাচার্য (শিক্ষা) পদে এতদিন দায়িত্ব পালন করছিলেন ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নাসরীন আহমাদ।

টানা দুই মেয়াদে দায়িত্ব পালনের পর সম্প্রতি তাঁর মেয়াদ শেষ হয়। এই শূন্যপদেই পদেই নিয়োগ পেলেন এ এস এম মাকসুদ কামাল।

বর্তমান উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান আগে সহ-উপাচার্যের (প্রশাসন) দায়িত্বে ছিলেন।

তিনি উপাচার্য হওয়ার পর এই পদে নিয়োগ পান সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মুহাম্মদ সামাদ।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও আচার্যর অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর ১৩ (১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালকে উপ-উপাচার্যের শূন্য পদে নিয়োগ করা হল।

তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন বরে প্রজ্ঞাপনে জানানো হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১