বৃহস্পতিবার ২৫শে জুন, ২০২৬ ইং ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল

বগুড়া-১ ও যশোর-৬ আসনে উপনির্বাচন ১৪ জুলাই

আকাশবার্তা ডেস্ক :

বগুড়া-১ আসন ও যশোর-৬ আসনের উপনির্বাচনের তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সাংবিধানিক বাধ্যবাধকতায় করোনা মহামারীর মধ্যেই শূন্য দুই আসনে আগামী ১৪ জুলাই ভোট হবে বলে জানিয়েছেন ইসির জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর।

শনিবার (৪ জুলায়) বিকালে নির্বাচন কমিশন সভায় এই দুই আসনে উপনির্বাচনে আগামী ১৪ জুলা্ই ভোটগ্রহণের সিদ্ধান্ত হয়েছে বলে তিনি জানান।নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে এ সভায় চার নির্বাচন কমিশনার, জ্যেষ্ঠ সচিব উপস্থিত ছিলেন।

এ বিষয়ে নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বলেন, শূন্য আসনে ১৮০ দিনের মধ্যে উপনির্বাচনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। এরই পরিপ্রেক্ষিতে করোনা দূর্যোগের মধ্যেই বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপনির্বাচনের বিষয়ে কমিশনকে সিদ্ধান্ত নিতে হয়েছে। ১৪ জুলাই আটকে থাকা এ দুটি উপনির্বাচন হবে বলে নির্বাচন কমিশনের মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে। এক্ষেত্রে সব ধরনের স্বাস্থ্য বিধি ও সম্ভাব্য সতর্কতা বজায় রেখে ভোট অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, গত ১৮ জানুয়ারি সংসদ সদস্য আব্দুল মান্নানের মৃত্যুতে বগুড়া-১ এবং ২১ জানুয়ারি ইসমাত আরা সাদেকের মৃত্যুতে যশোর-৬ আসন ফাঁকা হয়। গত ২৯ মার্চ এই দুটি উপনির্বাচন হওয়ার কথা ছিল। করোনাভাইরাস সঙ্কটের কারণে ভোটের সপ্তাহখানেক আগে স্থগিত করা হয় নির্বাচন। একইসঙ্গে বন্ধ রাখা হয় চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনও। সংসদীয় আসন শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিন এবং দৈব-দুর্বিপাকের কারণে সম্ভব না হলে আরও ৯০ দিন- সব মিলিয়ে ১৮০ দিনের মধ্যে ভোট করার বাধ্যবাধকতা রয়েছে। সংবিধানে নির্বাচনী আইনের এই ধারা মেনেই দুই আসনের ভোটের তারিখ ঘোষণা করলো ইসি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০