সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

বিদেশফেরত কর্মহীন ও ক্ষতিগ্রস্তদের প্রণোদনা প্রদানের নির্দেশ

আকাশবার্তা ডেস্ক :

করোনাকালে বিদেশফেরত অসহায়, ক্ষতিগ্রস্ত ও দরিদ্র কর্মীদেরকে প্রণোদনার আওতায় এনে তাদের সামাজিক সুরক্ষাসহ মানবিক সহায়তা প্রদানে জেলা ও উপজেলা প্রশাসনকে নির্দেশনা দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভার সুপারিশের প্রেক্ষিতে প্রণোদনা প্রদানের এ নির্দেশ জারি হয়েছে গত ১ জুলাই।

এতে বলা হয়েছে, এপ্রিল বিদেশ ফেরত অসহায়, ক্ষতিগ্রস্ত, দরিদ্র কর্মী ও বিদেশে অবস্থানরত বাংলাদেশি কর্মীর পরিবারের সদস্যদেরকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীসহ দেশে চলমান সহায়তা কার্যক্রমের আওতায় মানবিক সহায়তা প্রদান করা হবে। এরই মধ্যে উপজেলাভিত্তিক বরাদ্দপ্রাপ্তি সাপেক্ষে মানবিক সহায়তা প্রদানের জন্য জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারদের নির্দেশনা প্রদান করা হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধিনস্থ জেলা কর্মসংস্থান অফিসের মাধ্যমে প্রাপ্ত তালিকার ভিত্তিতে এই সহায়তা প্রদান করা হবে।

মানবিক সহায়তা পেতে ইচ্ছুক সকল বিদেশ ফেরত কর্মী ও প্রবাসী কর্মীদের পরিবারকে নিজ নিজ জেলার জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসে এবং যেসব জেলায় কর্মসংস্থান অফিস নেই, সেসব জেলার জেলা সদরে অবস্থিত টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে যোগাযোগ করার পরামর্শ দেয়া হয়েছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রীর সহকারী একান্ত সচিব মোহাম্মদ রাশেদুজ্জামান প্রেরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় (www.probashi.gov.bd) এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র (www.bmet.gov.bd) ওয়েবসাইটে পাওয়া যাবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930