বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের
ফাইল ছবি।

রোববার থেকে খুলছে হাফিজিয়া মাদরাসা

আকাশবার্তা ডেস্ক :

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে বন্ধ থাকা হাফিজিয়া মাদরাসা এবং হেফজখানার শিক্ষা কার্যক্রম আবারও খুলে দেয়া হচ্ছে।

আগামী রোববার (১২ জুলাই) থেকে স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম চালুর অনুমতি দিয়েছে সরকার।

বুধবার (৮ জুলাই) ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ অনুমতির কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কভিড-১৯ বৈশ্বিক মহামারীর পরিপ্রেক্ষিতে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি হাফেজিয়া মাদরাসা/হেফজখানাও বন্ধ রয়েছে। কিন্তু কোরান মুখস্ত করার এসব প্রতিষ্ঠানে নিরবচ্ছিন্ন অধ্যাবসায়ের আবশ্যকতার কথা উল্লেখ করে এর কার্যক্রম চালু করার বিষয়ে কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন দেশের শীর্ষস্থানীয় আলেমরা।

বর্তমান প্রেক্ষাপটে সার্বিক পরিস্থিতি বিবেচনায় আবেদনটি বিবেচনায় নিয়ে হাফেজিয়া মাদরাসা/হেফজখানার কার্যক্রম আগামী ১২ জুলাই থেকে চালু করার অনুমতি দেয়া হলো।

এসব প্রতিষ্ঠানে কার্যক্রম পরিচালনায় স্বাস্থ্য অধিদপ্তরের জারিকৃত স্বাস্থ্যবিধি আবশ্যিকভাবে অনুসরণ করতে হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১