বুধবার ৩রা জুন, ২০২৬ ইং ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

নিম্ন আদালতে ফৌজদারি মামলা করা যাবে : সুপ্রিম কোর্ট

আইন আদালত ডেস্ক :

দেশের সকল নিম্ন আদালতে আসামীরা আত্মসমর্পন করতে পারবেন। সেইসাথে সিএমএম, সিজেএম ও নারী শিশু আদালতে নালিশী মামলাও করা যাবে। করোনার কারণে প্রায় চার মাস বন্ধ ছিল এ কার্যক্রম।

প্রধান বিচারপতির নির্দেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর এ সংক্রান্ত সার্কুলার জারি করেছেন। সামাজিক দূরত্ব বজায় রেখে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চিফ মেট্রোপলিটন আদালতে ফৌজদারি মামলা দাখিল করা যাবে।

রোববার (১২ জুলাই) সকালে সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার রাতে এ সার্কুলার জারি করা হয়। সার্কুলারে আদালত পরিচালনার সময় স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ১০ মে থেকে করোনা পরিস্থিতিতে নিম্ন আদালতসমূহে জামিন শুনানি চলমান রয়েছে। এছাড়া, সম্প্রতি একটি সার্কুলারের মাধ্যমে এসব আদালতে দেওয়ানি মামলা ও আসামিদের আদালতে আত্মসমর্পণ করার সুযোগ দেওয়া হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০