সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

চন্দ্রগঞ্জ কারামতিয়া মাদ্রাসার অধ্যক্ষ হেলালী বরখাস্ত, নতুন অধ্যক্ষ মোশাররফ

বিশেষ প্রতিনিধি :

বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ জসিম উদ্দিন ভূঁইয়া হেলালীকে বরখাস্ত করা হয়েছে। অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগে তাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে উপাধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসাইনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করা হয়। সোমবার (১৫ মে) মাদ্রাসার গভর্ণিং বডির বিশেষ সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়।

একই সাথে গভর্ণিং বডি অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে সাত কর্মদিবসের মধ্যে জবাব দাখিলের জন্য বরখাস্তকৃত অধ্যক্ষ হেলালীকে কারণ দর্শানো নোটিশ জারি করেন।

সূত্রে জানা গেছে, মাদ্রাসার গভর্ণিং বডির সভাপতি সফি উল্যাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ সভায় অন্যান্য সকল সদস্য উপস্থিত ছিলেন।

সভায় সদস্য এবং শিক্ষকদের অভিযোগ জসিম উদ্দিন ভূঁইয়া ভারপ্রাপ্ত অধ্যক্ষ থাকাকালীন সময়ে ভুয়া বিল ভাউচারের মাধ্যমে মাদ্রাসার বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন। পাশাপাশি অধ্যক্ষ পদে বহাল থাকার জন্য গভর্ণিং বডির নির্বাচনের ভোটার তালিকায় ব্যাপক কারসাজি করেন, বরখাস্তকৃত অধ্যক্ষ জসিম উদ্দিন ভূঁইয়া প্রকাশ হেলালী। তিনি খসড়া ভোটার তালিকায় ৬১২ জন ভোটার দেখালেও চূড়ান্ত ভোটার তালিকায় ৩০৫ জনকে ভোটার হিসেবে অন্তর্ভূক্ত করে তালিকা প্রকাশ করেন।

নিজের পছন্দমত তিন প্রার্থীকে নির্বাচনে জেতানোর জন্য একটি পাতানো নির্বাচনের আয়োজন সম্পন্ন করেন তিনি।

পরে গভর্ণিং বডি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী নুরহোসেন মানিক ও শামসুল ইসলাম বাচ্চুসহ কয়েকজন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং মাদ্রাসার নির্বাচনের রিটার্নিং অফিসার বরাবরে ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ করেন।

অভিযোগের তদন্তে ভারপ্রাপ্ত অধ্যক্ষ জসিম উদ্দিন ভূঁইয়ার নির্বাচন সংক্রান্ত অপকর্ম ও অপকৌশল ধরা পড়লে রিটার্নিং অফিসার গত রোববার (১৪মে) উক্ত নির্বাচন বাতিল ঘোষণা করেন।

এছাড়াও বরখাস্তকৃত ভারপ্রাপ্ত অধ্যক্ষ জসিম উদ্দিন ভূঁইয়ার বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে জানা যায়, তার অনুগত কয়েকজন শিক্ষক মাদ্রাসায় হাজির না থাকলেও হাজিরা খাতায় নিয়মিত হাজিরা দেখিয়ে বেতন উত্তোলন করে নিয়ে যায় ওইসব শিক্ষকরা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031