সোমবার ১লা জুন, ২০২৬ ইং ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

বিশ্বে করোনায় আক্রান্ত দেড় কোটি ছাড়াল

আকাশবার্তা ডেস্ক :

প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বে আক্রান্তের সংখ্যা দেড় কোটি ছাড়িয়েছে। এই অদৃশ্য ভাইরাসে মারা গেছে ৬ লাখ ৩০ হাজারও বেশি। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়াল্ডওমিটার এই তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১০টা পর্যন্ত তাদের তথ্যানুযায়ী, করোনায় এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১ কোটি ৫৩ লাখ ৭৮ হাজার ১৪৫ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৬ লাখ ৩০ হাজার৩১২ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ৯৩ লাখ ৫৩ হাজার ৩৮২ জন।  

বিশ্বে একক দেশ হিসেবে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৪১ লাখ ৮৭৫ জন আক্রান্ত হয়েছে। ১ লাখ ৪৬ হাজার ১৮৩ জনের মৃত্যু হয়েছে।

মৃতের হিসাবে তালিকার দ্বিতীয়তে এবং ইউরোপের শীর্ষে রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে ৪৫ হাজার ৫০১ জনের। আর আক্রান্ত হয়েছেন ২ লাখ ৯৬ হাজার ৩৭৭ জন।      

তৃতীয় স্থানে উঠে এসেছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ৮২ হাজার ৮৯০ জন।। মোট আক্রান্তের সংখ্যা ২২ লাখ ৩১ হাজার ৮৭১ জন।   

মৃত্যু বিবেচনায় চতুর্থ স্থানে ইউরোপের দেশ ইতালি, তবে আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান সাতে। ইতালিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪৫ হাজার ৩২ জন এবং মৃত্যু হয়েছে ৩৫ হাজার ৮২ জনের।               

ভারতে মোট আক্রান্তের সংখ্যা ১২ লাখ ৩৯ হাজার ৬৮৪ জন এবং মৃত্যু হয়েছে ২৯ হাজার ৮৯০ জনের।        

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বাংলাদেশে করোনাভাইরাসে মোট মৃত্যু হয়েছে ২ হাজার ৭৫১ জন। আর আক্রান্ত হয়েছে ২ লাখ ১৩ হাজার ২৫৪ জন।   

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে নভেল করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০