সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার ওসি জসীম উদ্দীন জেলার শ্রেষ্ঠ নির্বাচিত

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীন জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। রোববার (২৬ জুলাই) অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান (পিপিএম-সেবা) জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে তার হাতে বিশেষ সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন। এসময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রিয়াজুল কবিরসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, চলতি বছরের জুন মাসে চন্দ্রগঞ্জ থানা এলাকায় অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার, সাজা পরোয়ানাভূক্ত আসামি গ্রেপ্তার ও জিআর-সিআর তামিলসহ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে অনন্য ভূমিকা রাখায় ওসি জসীম উদ্দীন জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন।

ওসি মো. জসীম উদ্দীন বলেন, পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় এবং সাংবাদিকসহ থানা এলাকার সচেতন মানুষের সার্বিক সহযোগিতায় আমি কাজ করে যাচ্ছি। কাজের সফলতার স্বীকৃতি স্বরূপ আমি জেলায় শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখতে নিরলসভাবে কাজ করে যাব।

এদিকে চন্দ্রগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবু মুসা জেলার শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন। থানা এলাকার মান্দারী ইউনিয়নের যাদৌয়া গ্রামে ৩ কিশোর গ্যাং কর্তৃক জনৈক ব্যক্তিকে মারধর, হুমকি, মালামাল ছিনতাই ঘটনার রহস্য উদঘাটন, অপরাধী ওই ৩ কিশোরকে শনাক্তকরণসহ গ্রেপ্তার ও মালামাল উদ্ধার করায় আবু মুসাকে জেলার শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা নির্বাচিত করা হয়। মাসিক কল্যাণ সভায় তার হাতেও সন্মাননা স্বারক ও সনদপত্র তুলে দেন পুলিশ সুপার।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930