সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

উন্নয়ন কাজ পরিদর্শনে গিয়ে দুর্ঘটনায় মেয়র এমএ তাহের গুরুত্বর আহত

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর শহরের চকবাজার ব্রীজ উন্নয়ন কাজ পরিদর্শনে গিয়ে পা পিচলে পড়ে দুর্ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন পৌরসভার জননন্দিত মেয়র আলহাজ্ব আবু তাহের। মঙ্গলবার (১৬মে) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক তাঁকে সদর হাসপাতালে ভর্তির পর সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মেয়র আবু তাহেরসহ অন্যান্যরা ব্রীজের নির্মাণ কাজের অগ্রগতি দেখতে যান। এ সময় ব্রীজের ওপরে গেলে হঠাৎ অসাবধানতা বশত পা পিচলে নীচে পড়ে যান তিনি। এতে তিনি কোমরে গুরুত্বর জখমসহ মারাত্মকভাবে আহত হন।

দুর্ঘটনায় আহত পৌরসভার মেয়র আলহাজ্ব আবু তাহেরের দ্রুত সুস্থ্যতা কামনায় মেয়রের মেজো ছেলে সদর উপজেলার চেয়ারম্যান একেএম সালাহ্ উদ্দিন টিপুসহ তাঁর পরিবারবর্গের সদস্যরা সবার কাছে দোয়া চেয়েছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930