রবিবার ৩১শে মে, ২০২৬ ইং ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

দীর্ঘ ৮৬ বছর পর আয়া সোফিয়ায় ঈদুল আজহার নামাজ

ইসলাম ডেস্ক :

দীর্ঘ ৮৬ বছর আজ তুরস্কের বিশ্ববিখ্যাত স্থাপত্য নিদর্শন আয়া সোফিয়ায় অনুষ্ঠিত হয় পবিত্র ঈদুল আজহার নামাজ।

বৃহস্পতিবার স্মরণীয় এ ঈদুল আজাহার নামাজের জন্য আয়া সোফিয়া মসজিদের দেওয়াল ও সেজাদার স্থানে ছেটানো হয় গোলাপের পানি। ইস্তাম্বুল সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে মসজিদের ভেতর ও বাইরে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ সম্পন্ন হয়। পরিষ্কারের পর আয়া সোফিয়ার দেওয়াল ও সেজদার স্থানগুলোতে স্পার্টা থেকে আনা গোলাপের পানি ছেটানো হয়। এ সময় দর্শনার্থীরা নির্ধারিত সীমারেখার বাইরে অপেক্ষমান থাকে।

এদিকে করোনা বিস্তাররোধে ইস্তাম্বুল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ঈদের নামাজ আদায়ে আগত মুসল্লিদের স্বাস্থ্যবিধি মানার অনুরোধ করা হয়। মাস্ক পরে জায়নামাজসহ নির্ধারিত স্থানে ধীরস্থির ভাবে সবাইকে উপস্থিত হতে বলা হয়েছে। তাই ঈদের জামাতের সময় মুসল্লিদের নিরাপদ দূলত্ব বজায় রাখতে দেখা যায়।

গত ১১ জুলাই তুরস্কের সুপ্রিম কোর্ট ১৯৩৪ সালের নবেম্বরে কামাল আতাতুর্কের মন্ত্রিপরিষদের জাদুঘর করার সিদ্ধান্ত বাতিল করে। এরপর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান শুক্রবার (২৪ জুলাই) থেকে নিয়মিত নামাজ শুরু হওয়ার ঘোষণা দেন। অতঃপর তুরস্কের ধর্ম বিভাগের প্রধান কর্মকর্তা ড. আলি আরবাশের সার্বিক তত্ত্বাবধানে গত সপ্তাহে প্রথম বারে মতো জুমার নামাজ অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, আয়া সোফিয়া ৫৩৭ খ্রিস্টাব্দে বাইজান্টাইন সম্রাজ্যের অর্থডোক্স খ্রিস্টানদের সর্ববৃহৎ গির্জা হিসেবে নির্মাণ করা হয়। ১৪৫৩ সালে সুলতান মুহাম্মাদ ফাতিহ ইস্তাবুল বিজয় করে তা ক্রয় করেন এবং মসজিদ হিসেবে ওয়াকফ করে দেন। ৪৮১ বছর পর ১৯৩৪ সালের ২৪ নবেম্বর কামাল আতাতুর্কের মন্ত্রীপরিষদ এটিকে জাদুঘরে পরিণত করে। ৮৬ বছর পর আবার তা মসজিদ হিসেবে ব্যবহার শুরু হবে। সূত্র : টিআরটি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১