সোমবার ১লা জুন, ২০২৬ ইং ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

সর্বনিম্ন করোনা রোগী শনাক্ত, মৃত্যু ২২

আকাশবার্তা ডেস্ক :

ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটি থাকায় দেশে করোনা ভাইরাসে মৃত্যু ও শনাক্তের সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে মারা গেছে ২২ জন। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃত্যু হলো ৩ হাজার ১৫৪ জনের।

একই সময়ে নতুন করে ৮৮৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হলেন ২ লাখ ৪০ হাজার ৭৪৬ জন।

রবিবার দুপুরে নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৮৬ জন। এখন পর্যন্ত সব মিলিয়ে সুস্থ হয়েছেন ১ লাখ ৩৬ হাজার ৮৩৯ জন।

বুলেটিনে জানানো হয়, এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১১ লাখ ৮৯ হাজার ২৯৫টি। শনাক্তের হার ২০ দশমিক ২৪ শতাংশ।

বুলেটিনে বরাবরের মতো করোনা থেকে সুরক্ষিত ও সুস্থ থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান ডা. নাসিমা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০