সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

হাওরে বেড়াতে গিয়ে ট্রলারডুবে ১৭ মৃত্যু

আকাশবার্তা ডেস্ক :

নেত্রকোনার মদনে হাওরে বেড়াতে গিয়ে ট্রলার ডুবে ১৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজন নিখোঁজ রয়েছে। 

বুধবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উচিতপুরের সামনের হাওর গোবিন্দশ্রী রাজালী কান্দা নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুটি কন্যাশিশু ও বাকিরা পুরুষ। কন্যাশিশু দুটির পরিচয় পাওয়া গেছে। তারা হলো- লুবনা আক্তার (১০) ও জুলফা আক্তার (৭)। বাকিদের পরিচয় পাওয়া যায়নি। নেত্রকোনা ফায়ার স্টেশনের সিনিয়র  অফিসার খানে আলম খান এ তথ্য নিশ্চিত করেছেন। 

স্থানীয়রা জানায়, ময়মনসিংহ থেকে একদল মাদ্রাসা ছাত্র মদনের গোবিন্দশ্রী হাওরে বেড়াতে বের হলে ঢেউয়ে ট্রলারটি ডুবে যায়। ফায়ার সার্ভিস ১৭ জনের লাশ উদ্ধার করে। এ সময় ওই ট্রলারে থাকা ৩০ জনকে জীবিত উদ্ধার করা হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন জেলা পুলিশ সুপার আকবর আলী মুন্সী। তিনি জানান, দুর্ঘটনার পর ট্রলারের চালককে খু্ঁজে পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। ময়মনসিংহ থেকে একদল লোক এই এলাকায় বেড়াতে আসে। দুপুরে ট্রলার নিয়ে হাওরে ঘুরতে বের হলে বৈরি আবহাওয়ায় টেউয়ের কবলে পড়ে ট্রলার ডুবে গেলে এ দুর্ঘটনা ঘটে। এ পর্যন্ত ১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930