বুধবার ৩রা জুন, ২০২৬ ইং ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

সকালে জামিন, দুপুরে কারাগার থেকে মুক্তি!

আকাশবার্তা ডেস্ক :

জামিনের পর একই দিনে কারাগার থেকে মুক্তি পেলেন স্টামফোর্ড ইউনিভার্সিটির ফিল্ম এন্ড মিডিয়া স্ট্যাডিজ বিভাগের শিক্ষার্থী শিপ্রা রানী দেবনাথ।

রোববার (৯ আগস্ট) দুপুরে শিপ্রা দেবনাথের আইনজীবী আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মহিলা বিবেচনায় মামলার প্রতিবেদন না দেয়া পর্যন্ত শিপ্রাকে আজ সকালে জামিন দিয়েছে আদালত।

এদিকে, ওই ঘটনায় পুলিশের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা সাহেদুল ইসলাম সিফাতের জামিনের আবেদনের শুনানি সোমবার হবে বলে তিনি জানান।

গত ৩১ জুলাই রাতে যখন টেকনাফে পুলিশ চেকপোস্টে সিনহাকে গুলি করা হয় তখন তার সঙ্গে ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটির ফিল্ম এন্ড মিডিয়া স্ট্যাডিজ বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সাহেদুল ইসলাম সিফাত। পুলিশ টেকনাফ থানায় ওই হত্যার ঘটনায় যে মামলা করেছে তাতে সিফাতকে আসামি করা হয়েছে। সে এখন কক্সবাজার জেলা কারাগারে আছে।

ঘটনার সময় একই বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শিপ্রা রানী দেবনাথ এবং ফাইনাল ইয়ারের শিক্ষার্থী তাহসিন রিফাত নূর হিমছড়ির একটি রিসোর্টে ছিলেন। সেই রিসোর্টে অভিযান চালিয়ে পুলিশ তাদের দুজনকে আটক করে। পরে রামু থানায় শিপ্রার বিরুদ্ধে মদের বোতল রাখার অভিযোগে মাদক আইনে একটি মামলা দেয়া হয়। একই সঙ্গে তাহসিন রিফাত নূরকে মুচলেকা রেখে এক আত্মীয়ের জিম্মায় ছেড়ে দেয়া হয়।

শিপ্রার গ্রামের বাড়ি কুষ্টিয়া। তার বাবা বিজিবির অবসরপ্রাপ্ত কর্মকর্তা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০