সোমবার ৮ই জুন, ২০২৬ ইং ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

ছাত্রলীগ নেতার ইয়াবা সেবন, ভিডিও ভাইরাল

আকাশবার্তা ডেস্ক :

কুমিল্লায় ছাত্রলীগ এক নেতার ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তার নাম ফরহাদ হোসেন ফকির। তিনি উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও তিতাস উপজেলার ভাইস চেয়ারম্যান।

সোমবার (১০ আগস্ট) রাত থেকে ফেসবুকে ইয়াবা সেবনের ভিডিওসহ ছবি প্রকাশের পর সমালোচনার ঝড় ওঠে।

সোমবার রাত ১২টায় চান্দিনা উপজেলা ছাত্রলীগের এক নেতা তাঁর ফেসবুক আইডিতে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন ফকিরের ইয়াবা সেবনের একটি ভিডিও ও একটি ছবি আপলোড দেন।

এসময় তিনি তাঁর স্ট্যাটাসে লেখেন- ‘এটা কি এডিট নাকি বাস্তব? জনাব ফরহাদ হোসেন ফকির কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক ও তিতাস উপজেলার বিনা ভোটে ভাইস চেয়ারম্যান। সত্য হলে সব দায়িত্ব থেকে পদত্যাগ করুন, প্রিয় নেত্রী শেখ হাসিনার নির্দেশে মাদককে না বলুন।’

এসময় ওই স্ট্যাটাসের সত্যতা নিশ্চিত করে শতাধিক নেতাকর্মীকে কমেন্টস বক্সে মন্তব্য করতে দেখা গেছে।

এছাড়া কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের শত শত নেতাকর্মী ছবিসহ ভিডিও নিজ আইডি থেকে শেয়ার করে তীব্র প্রতিবাদ জানিয়ে পদত্যাগ দাবি করেছেন।

বিষয়টি জানতে চেয়ে ফরহাদ হোসেন ফকিরের ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি আবু কাউসার অনিক গণমাধ্যমকে জানান, ভিডিওটি সবার মতো আমিও দেখেছি। সেখানে আমার বলার কিছু নেই। তবে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক বিষয়টি খতিয়ে দেখে সাংগঠনিক ব্যবস্থা নেবেন।

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি মু. রুহুল আমিন জানান, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। যেহেতু বিষয়টি ছাত্রলীগের, সেহেতু বাংলাদেশ ছাত্রলীগই তাঁর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০