সর্বশেষ:

ভারতের নতুন হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী

আকাশবার্তা ডেস্ক :

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হলেন বিক্রম কুমার দোরাইস্বামী। তিনি হবেন ঢাকায় নিযুক্ত ভারতের ১৭তম হাইকমিশনার।

তিনি বর্তমান হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাসের স্থলাভিষিক্ত হবেন। রীভা গাঙ্গুলি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) হিসেবে যোগ দিচ্ছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিক্রম কুমার ইন্ডিয়ান ফরেন সার্ভিসের (আইএফএস) ১৯৯২ ব্যাচের কর্মকর্তা। তিনি বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত।
বিক্রম কুমার এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ বিভাগের ভারপ্রাপ্ত যুগ্ম সচিব ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিগগিরই ঢাকায় তার নতুন কর্মস্থলে যোগ দেবেন। তিনি হবেন ঢাকায় নিযুক্ত ভারতের ১৭তম হাইকমিশনার।

বিক্রম কুমার দোরাইসামি এর আগে ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত দক্ষিণ কোরিয়ায় ভারতের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন।

এদিকে, ২০১৯ সালের ১ মার্চ থেকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন রীভা গাঙ্গুলি দাস।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930