সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

অস্ত্র তাক করে বিয়ের আসর থেকে প্রেমিককে তুলে নিলো তরুণী

আন্তর্জাতিক ডেস্ক :

দ্রুত গতির গাড়ি নিয়ে বিয়ের আসরে সোজা বরের মাথায় অস্ত্র তাক করল তরুণী। সবার উদ্দেশ্যে বলল, এই ছেলেটি আমাকে ভালোবাসে, অন্য আরেকজনকে বিয়ে করার মাধ্যমে সে আমার সঙ্গে প্রতারণা করছে। আমি এটি হতে দেব না।’নাহ, এটি কোনো সিনেমার জমজমাট প্লট নয়। বাস্তবেই উত্তর প্রদেশের বুন্দেলখণ্ডে বিয়ের আসর থেকে বরকে ‘অপহরণ’ করে নিয়ে গেছে তার প্রেমিকা। অভূতপূর্ব এই অপহরণের সময় ওই তরুণীর সঙ্গে আরো দুই পুরুষ সহযোগী ছিল।

মঙ্গলবারের এই অপহরণের পর থেকে এখন পর্যন্ত বর অশোক যাদব নিখোঁজ রয়েছেন। স্থানীয়রা জানিয়েছেন, অশোকের সঙ্গে ওই তরুণীর দেখা হয় কর্মস্থলে কয়েক মাস আগে। এরপর প্রেম, তাদের মধ্যে গোপনে বিয়েও হয়েছে বলে দাবি করেন অনেকে। কিন্তু পরিবারের চাপে আরেকজনকে বিয়ে করতে রাজি হয়।

বরকে যখন অপহরণ করে তুলে নিয়ে যাওয়া হচ্ছিল তখন কনে ভারতী যাদব কাঁদতে কাঁদতে বলছিলেন, এমন দুর্ভাগ্য যেন তার শত্রুরও না হয়। হতবিহবল অতিথিদের বরের পিতা রামহেত যাদব বলেন, আমার ছেলের বিষয়ে অবশ্যই রহস্যময় কিছু বিষয় ছিল। আমি যখন তার কাজের জায়গায় যেতাম সে কখনো তার বাসায় নিত না। আমরা একটা মন্দিরে দেখা করতাম এবং সেখান থেকে একটি খাবারের দোকানে খাওয়াদাওয়া করার পরে আমাকে সে বাড়িতে পাঠিয়ে দিত।

কনের পরিবার বর অপহরণের মামলা করেছে। তবে এক পুলিশ কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে ওই তরুণীর সাহসের প্রশংসা করে বলেন, সে এটা প্রদর্শন করতে পেরেছে যে বাছারা সব নারীর সঙ্গে প্রতারণা করে পার পাবে না। এনডিটিভি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930