সোমবার ১লা জুন, ২০২৬ ইং ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

সাজা হলে পদ হারাতে পারেন পাপুল!

আকাশবার্তা ডেস্ক :

নির্বাচনি হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ায় লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শহীদুল ইসলাম পাপুলের বিরুদ্ধে সরকারের সংশ্লিষ্ট সংস্থা ব্যবস্থা নিতে পারে।

আদালতে তার সাজা হলে স্পিকার পদ শূন্য করতে পারেন। অর্থাৎ সাজা হলে পদ হারাতে পারেন পাপুল।

এদিকে মানবপাচারের দায়ে কুয়েতে গ্রেপ্তার স্বতন্ত্র সংসদ সদস্য শহীদুল ইসলাম পাপুলের দ্বৈত নাগরিকত্ব নিয়েও প্রশ্ন উঠেছিল। এরই পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদকে জানিয়েছিলেন, দুই দেশের নাগরিক হলে পাপুলের সদস্য পদ বাতিল হবে। অবশ্য এর পরপরই কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানিয়ে দেওয়া হয়, পাপুল তাদের দেশের নাগরিক নন।

তবে নাগরিকত্ব ইস্যুতে না হলেও ফৌজদারি অপরাধে কুয়েতের আদালতে দুই বছরের বেশি সাজা হলে বাংলাদেশে তার সংসদ সদস্য পদ বাতিল হবে বলে মনে করেন আইনজ্ঞরা।

অপরদিকে পাপুলের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে উচ্চ আদালতে রিট করেছেন লক্ষ্মীপুর-২ আসনের স্থানীয় ভোটার আবুল ফয়েজ ভূঁইয়া।

এই প্রসঙ্গে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর স্পষ্ট করেছেন, ‘কোন কোন কারণে পদ বাতিল হতে পারে, তা সংবিধানে স্পষ্ট উল্লেখ রয়েছে। বাতিল হওয়ার মতো কোনও ঘটনা ঘটলে তখনই স্পিকার ব্যবস্থা নিতে পারেন।

সচিব মো. আলমগীর আরও বলেন, ‘কুয়েতে পাপুলের বিরুদ্ধে মামলা হয়েছে। সেই মামলায় যদি তার সাজা হয় এবং এটা যদি বাংলাদেশের আইনে লিপিবদ্ধ করে, তাহলে সরকার ওই মামলার আলোকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০