সর্বশেষ:

আরও এক সপ্তাহ সময় চায় তদন্ত কমিটি

আকাশবার্তা ডেস্ক :

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার সময় আরও সাত দিন বাড়ানোর আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) মন্ত্রণালয়ে এই আবেদন করা হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রধান মোহাম্মদ মিজানুর রহমান।

এর আগে রোববার বিকালে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর রোহিঙ্গা ক্যাম্প ইনচার্জ কার্যালয়ে গণশুনানি শেষে তিনি সাংবাদিকদের বলেছিলেন, তদন্ত কার্যক্রম প্রায় শেষ দিকে এসেছে। সরকার নির্ধারিত সময় ২৩ আগস্টের মধ্যেই তারা প্রতিবেদন জমা দিতে পারবেন বলে আশা করছেন।

চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমানকে প্রধান করে  ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চার সদস্যের কমিটি গঠন করেছে।

কমিটির অপর সদস্যরা হলেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহা. শাজাহান আলি, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত মহাপরিদর্শকের (ডিআইজি) একজন প্রতিনিধি এবং সেনাবাহিনীর রামু ১০ পদাতিক ডিভিশনের জিওসির একজন প্রতিনিধি।

গত ৩ অগাস্ট তদন্ত কমিটি আনুষ্ঠানিক কাজ শুরু করে। সে সময় কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য সরকার সাত কর্মদিবস নির্ধারণ করে দেয়। পরে আরও সাত কর্মদিবস মেয়াদ বাড়ানো হয়।

গত ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে টেকনাফের শামলাপুর চেকপোস্টে গুলিতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের মৃত্যু হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930