বুধবার ২৯শে জুলাই, ২০২৬ ইং ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

এ বছর জেএসসি-জেডিসি পরীক্ষাও হবে না

আকাশবার্তা ডেস্ক :

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে চলতি বছর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষাও না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

জেএসসি-জেডিসিতে মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ২৫ লাখ। এর কয়েক দিন আগে এই পরীক্ষা বাতিলের বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ের কাছে প্রস্তাব পাঠিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।

আজ শিক্ষা মন্ত্রণালয়ে অনলাইনে অনুষ্ঠিত এক সভায় করোনা পরিস্থিতি যদি স্বাভাবিক না হয় তাহলে এইচএসসি পরীক্ষা এবং মাধ্যমিক পর্যায়ে ওপরের শ্রেণিতে উত্তীর্ণের জন্য বিকল্প পদ্ধতি কী হতে পারে সে বিষয়ে একটি প্রস্তাবনা তৈরি করে পরবর্তী সভায় উপস্থাপন করতে ঢাকা বোর্ড, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর ও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে নির্দেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জেএসসি ও জেডিসি পরীক্ষা বাতিলের তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের পক্ষে এক বিবৃতিতে তিনি জানান, করোনাভাইরাসের কারণে ২০২০ সালের জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হবে না।

জানা গেছে, করোনা পরিস্থিতির কারণে পিইসি ও জেএসসি পরীক্ষা বাতিলের নীতিগত সিদ্ধান্ত হয়। গত সপ্তাহে এ নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মুখ্য সচিব আহমদ কায়কাউসের উপস্থিতিতে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা সচিবের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে এই সিদ্ধান্ত নেয়া হয়।

সমাপনী পরীক্ষা না হলেও এই দুই স্তরের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নেয়া হবে। এই ফলের ওপর ভিত্তি করে পঞ্চম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের একটি অংশকে মেধাবৃত্তি দেয়ার চিন্তা আছে।

এর আগে গেলো মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়, চলতি বছর পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী (ইইসি) পরীক্ষা হবে না। নিজ নিজ স্কুলে মূল্যায়নের নির্দেশ দেয়া হয়েছে। 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১