সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

রামগতি-কমলনগরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

আকাশবার্তা ডেস্ক : 

রামগতি ও কমলনগরে সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক হুমায়ারা বেগম। বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে রামগতিতে ও বিকালে কমলনগর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন পৃথক এ সভার আয়োজন করে।

কমলনগর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ শামসুল আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, নবাগত জেলা প্রশাসক হুমায়ারা বেগম।

বিশেষ অতিথি ছিলেন, কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম নুরুল আমিন মাস্টার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন রাজু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শহিদ উদ্দিন, অধ্যক্ষ জায়েদ হোসাইন ফারুকী, আবদুল মোতালেব, উপজেলা মহিলা ভাইস চেয়ারমান হোসেনের আরা বাশার, ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির, মাস্টার জােয়েদ বিল্লাহ, ইউপি চেয়ারম্যান ফয়সল আহমেদ রতন ও সাংবাদিক সাজ্জাদুর রহমান প্রমুখ।

এর আগে দুপুরে রামগতি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আবদুল ওয়াহেদের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930