সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে ব্যাগ ভর্তি জাল নোটসহ আটক ১

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে ১৭৫টি এক হাজার টাকার নোটসহ ব্যাগ ভর্তি জাল টাকাসহ একজনকে আটক করেছে পুলিশ। বুধবার সদর উপজেলার কালিবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশের দাবি আটককৃত ওই যুবক জাল টাকা ব্যবসায়ী সিন্ডিকেটের সদস্য। আটক যুবক মোস্তফা পটুয়াখালী জেলার মাদারবুনিয়া গ্রামের শামছুল হকের ছেলে।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন জানান, জাল টাকা ব্যবসায়ী সিন্ডিকেট সদস্যদের মধ্যে বেশ কিছু জাল টাকা লেনদেন হবে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালায় পুলিশ। এ সময় মোস্তফা নামের ওই যুবককে একটি ব্যাগসহ আটক করা হয়। তবে তার সাথে থাকা আরো ২ জন পালিয়েছে বলে জানান তিনি।

পরে জব্দকৃত ওই ব্যাগ তল্লাশী করে ১৭৫টি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। আটককৃত মোস্তফার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে বলেও জানান ওসি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930