সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে পুলিশ-ডাকাত বন্দুকযুদ্ধে নিহত ১, অস্ত্র ও গুলি উদ্ধার

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে পুলিশ ও ডাকাতদের মধ্যে বন্দুকযুদ্ধে মো. রাসেল ওরপে কালা রাসেল নামে ১ ডাকাত নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৩ পুলিশ সদস্য আহত হন। শুক্রবার (১৯ মে) ভোররাতে চন্দ্রগঞ্জ থানাধীন বিনোদপুর গ্রামের বিনি দীঘিরপাড় এলাকায় আটককৃত আসামি ডাকাত রাসেলকে নিয়ে অস্ত্র উদ্ধারে গেলে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় পুলিশ ও ডাকাতদের মধ্যে অন্তত ৩০ রাউন্ড গুলি বিনিময় হয়। ঘটনাস্থল থেকে একটি এলজি, একটি পিস্তল, ৭ রাউন্ড গুলি ও ২টি রামদা উদ্ধার করেছে বলে দাবি করে পুলিশ। নিহতের মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আহত পুলিশ সদস্যদের একই হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

কালা রাসেল নোয়াখালীর চাটখিল থানার ছয়ানী টগবা গ্রামের আব্দুল করিমের ছেলে। তার বিরুদ্ধে নোয়াখালীর চাটখিল ও চন্দ্রগঞ্জ থানায় হত্যা, ধর্ষণ, ডাকাতি, মাদকসহ ২০টি মামলা রয়েছে বলে জানান লক্ষ্মীপুরের পুলিশ সুপার আসম মাহাতাব উদ্দিন।

এদিকে চন্দ্রগঞ্জ থানার ওসি মোক্তার হোসেন জানান, ডাকাত কালা রাসেলকে বৃহস্পতিবার সকালে অস্ত্রসহ গ্রেফতারের পর শুক্রবার ভোররাতে তাকে নিয়ে পুলিশ আরো অস্ত্র উদ্ধারের জন্য ঘটনাস্থলে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি ছোঁড়ে, পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। এতে উভয়পক্ষের মধ্যে ৩০ রাউন্ড গুলি বিনিময় হয়। এ সময় ডাকাত রাসেল গুলিবিদ্ধসহ পুলিশের এসআই কুষিজন চাকমা, কনস্টেবল শামছুল হক, হেমায়েত হোসেন আহত হন। পরে আহত রাসেলকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

প্রসঙ্গত : বৃহস্পতিবার সকালে চন্দ্রগঞ্জ থানাধীন উত্তর জয়পুর গ্রামের কবিরাজ বাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে ডাকাত রাসেল ও তার সহযোগী বাবলুকে অস্ত্র ও মাদকসহ আটক করে পুলিশ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930