বৃহস্পতিবার ২৫শে জুন, ২০২৬ ইং ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে

লক্ষ্মীপুরে সেফটিক ট্যাংকে পড়ে গিয়ে দুই নির্মাণ শ্রমিক নিহত

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে সেফটিক ট্যাংকে পড়ে গিয়ে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার বাঙ্গাখা ইউনিয়নের হোগলডহরী গ্রামে এ ঘটনা ঘটে। অতিরিক্ত গ্যাস জমে অক্সিজেনের অভাবে এবং তাদের অসচেতনতায় এ মৃত্যুর কারণ বলে জানায় পুলিশ।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতরা হলেন, স্থানীয় বাসিন্দা দিন মোহাম্মদের ছেলে ওমর ফারুক (২৪) ও বাসু মিয়ার ছেলে কামাল হোসেন।

পুলিশ, ফায়ার সার্ভিসকর্মী ও স্থানীয়রা জানান, স্থানীয় দুলু হাজী বাড়ির মিজানের নির্মাণাধীন বিল্ডিংয়ের সেফটিক ট্যাংকি পরিস্কার করতে যান ৩ জন নির্মাণ শ্রমিক।

এসময় সেফটিক ট্যাংকের ভেতরে প্রবেশ করেন শ্রমিক ফারুক। কিছু সময় পর ট্যাংকের ভেতর থেকে সে (ফারুক) বের না হলে অপর শ্রমিক কামাল নিচে নামেন। এ দুই শ্রমিকের কোন সাড়া শব্দ না পাওয়ায় ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে দুই শ্রমিকের লাশ উদ্ধার করেন।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০