সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

নবজাতকের লাশ নিয়ে ফেরার পথে পরিবারের সবাই নিহত

আকাশবার্তা ডেস্ক :

সদ্যভূমিষ্ঠ ছয়দিন বয়সি নবজাতকের লাশ অ্যাম্বুলেন্সযোগে বাড়ি ফেরার পথে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরে কাভার্ডভ্যানের চাপায় একই পরিবারের পাঁচজনসহ মোট ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ঘটনাস্থলে পাঁচজন ও হাসপাতালে নেয়ার পর একজনের মৃত্যু হয়েছে। তারা সবাই অ্যাম্বুলেন্স আরোহী ছিলেন।

বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে মহাসড়কের উপজেলার আটিপাড়া রাস্তার মাথা নামক এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। একই সময়ে দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটিকে পেছন থেকে মায়া পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে বাসের কমপক্ষে ১০ জন যাত্রী আহত হন।

হৃদয় বিদারক এই সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন- অ্যাম্বুলেন্সের চালক আলমগীর (৪২), নবাগত শিশু তামান্নার বাবা আরিফ হোসেন (৪০), ফুফু শিউলি বেগম (২৮), চাচা কাইয়ুম (৩৮) ও দাদি কোহিনুর বেগম এবং মামা। আর নবাগত শিশু তামান্না দুর্ঘটনার আগেই রাজধানীর একটি হাসপাতালে মারা গিয়েছিল। মারা যাওয়া ওই পরিবারের সদস্যরা সবাই ঝালকাঠি জেলার সদর উপজেলার বাউকাঠি এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান জানিয়েছেন, বিকাল সাড়ে ৪টার দিকে নবজাতকের লাশবাহী ওই অ্যাম্বলেন্সটি ঘটনাস্থল অতিক্রম করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী গাজী মিলসের একটি কাভার্ডভ্যানের চাপায় চালকসহ অ্যাম্বুলেন্স আরোহী সবাই নিহত হন। ওসি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা নিহতদের লাশ ও আহতদের উদ্ধার করে। নিহতদের লাশ ও দুর্ঘটনাকবলিত যানগুলো গৌরনদী হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সাথে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হয়।

উজিরপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ সনাজ মিয়া জানিয়েছেন, ধারণা করা হচ্ছে যান দুটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা কবলিত হয়েছে। সঠিক তদন্তের মাধ্যমে দুর্ঘটনার কারণ জানা যাবে। দুর্ঘটনাটি সত্যিই মর্মান্তিক বলে জানান এই কর্মকর্তা।

এদিকে দুর্ঘটনার খবরে বরিশাল থেকে সন্ধ্যার দিকে ঘটনাস্থলে ছুটে আসা নিহত আরিফের মামাতো ভাই সুমন জানান, রাজধানীর একটি হাসপাতালে গত ৩ সেপ্টেম্বর আরিফের স্ত্রীর সিজারিয়ানের মাধ্যমে কন্যাসন্তান তামান্নার জন্ম দেন। জন্মের ছয় দিনের মাথায় বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে নবজাতক তামান্না মারা যায়। কিন্তু নবজাতকের মাকে ওই হাসপাতালেই চিকিৎসাধীন রেখে তার লাশ নিয়ে অ্যাম্বুলেন্সযোগে সবাই বাড়িতে ফিরছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930