সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

মসজিদে বিস্ফোরণ : নিহত বেড়ে ২৯

আকাশবার্তা ডেস্ক :

নারায়ণগঞ্জের ফতুল্লায় পশ্চিম তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম আবদুস সাত্তার (৪০)। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৯ জনে। বাকি মুসল্লিদের অবস্থাও আশঙ্কাজনক।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

এ ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন তার মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চিকিৎসাধীন অবস্থায় আবদুস সাত্তার নামে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় দগ্ধ ৩৭ জনের মধ্যে এ পর্যন্ত ২৯ জনের মৃত্যু হলো। বাকি মুসল্লিদের অবস্থাও আশঙ্কাজনক।

এর আগে শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টায় নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে একসঙ্গে ছয়টি এসি বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর দগ্ধ ৩৭ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে ভর্তি করা হয়।  

এদিকে তিতাসের গ্যাস পাইপ লাইনের ওপর দিয়ে মসজিদের স্থাপনা নির্মাণ করায় নারায়ণগঞ্জের তল্লা এলাকায় বাইতুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তিতাসের গঠিত তদন্ত কমিটির প্রধান আবদুল ওয়াহাব তালুকদার।

বুধবার ( ৯ সেপ্টেম্বর) বিকেলে ঘটনাস্থল পরিদর্শন শেষে সন্ধ্যায় তিনি বলেন, মসজিদ নির্মাণের সময় পাইলিং করতে গিয়ে তিতাস গ্যাসের মূল লাইন ক্ষতিগ্রস্ত করা হয়।

ওয়াহাব তালুকদার জানান, বিস্ফোরণের কারণ উদঘাটনের জন্য মসজিদের বাইরে উত্তর পাশের গলিতে রাস্তার নিচে অনুসন্ধান করে গ্যাস পাইপ লাইনে ছয়টি লিকেজ পাওয়া যায়। পরে লিকেজগুলো বন্ধ করে মসজিদের ভেতরে পানি দিয়ে গ্যাস লাইনে গ্যাস সরবরাহের মাধ্যমে পরীক্ষা করা হয়। তবে মসজিদের ভেতরে কোনও লিকেজ পাওয়া যায়নি।

তিনি বলেন, মাটি খুঁড়ে দেখা গেছে গ্যাস পাইপ লাইনের ওপর দিয়ে মসজিদটির বেশ কিছু স্থাপনা নির্মাণ করায় পাইপে লিকেজ সৃষ্টি হয়। সেই লিকেজ থেকেই এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930