সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

ময়মনসিংহে কেওয়াটখালী পাওয়ারগ্রিড উপকেন্দ্রে আবার আগুন

আকাশবার্তা ডেস্ক :

ময়মনসিংহের কেওয়াটখালী পাওয়ারগ্রিড উপকেন্দ্রে আবার আগুন লাগার ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। তবে আগুন স্থানীয়ভাবেই নেভাতে সক্ষম হয় বিদ্যুৎ বিভাগের লোকজন।

পূর্বের ক্ষতিগ্রস্ত পাওয়ার ট্রান্সফরমারের পাশের একটি ব্রেকারে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে আগুন লাগে।

পিডিবির ময়মনিসংহের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ক্ষতিগস্ত ট্রান্সফরমারের পাশের একটি ব্রেকারে আগুন ধরে গিয়েছিল। স্থানীয়ভাবেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যেই বিদ্যুৎ চালু করা হবে বলে জানান তিনি।

এর আগে গেলো মঙ্গলবার দুপুরে কেওয়াটখালি পাওয়ার গ্রিডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনার কারণ অনুসন্ধানে আলাদা দুইটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।

আগুনে কেওয়াটখালি পাওয়ার গ্রিডের পাওয়ার ট্রান্সফরমার, ৩৩ কেভি সার্কিট ব্রেকার, কারেন্ট ট্রান্সফরমার-সিটি, আইসোলেটর, কন্ট্রোল সার্কিট সিস্টেমসহ প্যানেল বোর্ড পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন ফায়ার সার্ভিসের উপপরিচালক আবুল হোসেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930