বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ ইং ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

বিয়ের আসর থেকে আ.লীগ নেতার মেয়ে নিয়ে পালানোর চেষ্টা ছাত্রলীগ নেতার

আকাশবার্তা ডেস্ক :

পিরোজপুর শহরে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির বাড়ীতে বিয়ের আসর থেকে কনেকে অপহরণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।

শনিবার (১২ সেপ্টেম্বর) এ অভিযোগে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ তার সহযোগীদের বিরুদ্ধে সদর থানায় লিখিত একটি অভিযোগ দিয়েছেন কনের বাবা পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন।

গত শুক্রবার বিকালে পিরোজপুর শহরের শিক্ষা অফিস সড়কে এ ঘটনার পর সেই বিয়ে ভণ্ডুল হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।

তবে কনেকে অপহরণের চেষ্টার অভিযোগ অস্বীকার করেছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিক।

তিনি জানান, তিনি তার এক বন্ধুর জন্য পারিবারিকভাবে বিয়ের বিষয়ে কথা বলতে গিয়েছিলেন। কিন্তু তার রাজনৈতিক প্রতিপক্ষ বিষয়টি নিয়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি দেলোয়ার হোসেন গণমাধ্যমকে জানান, এ ঘটনায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিক, আব্দুল আলীম ও শাওনসহ অজ্ঞাত ২০/২৫ জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ পিরোজপুর সদর থানায় দিয়েছেন।

এই লিখিত অভিযোগ পাওয়ায় কথা স্বীকার করে পিরোজপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সোবাহান জানান, ওসি থানায় আসলে সিদ্ধান্ত নেয়া হবে।

স্কুল শিক্ষক কনের বাবা জানান, শুক্রবার বিকালে তার বাড়িতে এ বিয়ের আকদ আয়োজন করা হয়। জেলার ইন্দুরকানী উপজেলার বাসিন্দা বরপক্ষ আত্মীয়-স্বজন নিয়ে তার বাড়িতে আসে।

তিনি বলেন, আকদ শুরুর আগেই জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিক কিছু সন্ত্রাসী নিয়ে বাড়িতে ঢুকে অনুষ্ঠান থেকে তার মেয়েকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় মেয়েকে জাপটে ধরে শ্লীলতাহানি ঘটায় এবং পিস্তল বের করে ভয় দেখায়।

উপস্থিত আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের বাধায় তার মেয়েকে অপহরণ করতে না পেরে বরপক্ষকে নানা হুমকি দেয়। একজনের নাম উল্লেখ করে তার সঙ্গে ছাড়া অন্য কারও সাথে মেয়েকে বিয়ে দিলে বরকে হত্যা করে লাশ গুম করা হবে বলেও হুমকি দেয়া হয়েছে অভিযোগ করেন কনের বাবা।

খবর পেয়ে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মেয়ে পক্ষকে অভয় দেয়ার চেষ্টা করেন।এ ঘটনার পর গ্রাম থেকে আসা বরপক্ষের লোকজন বিয়ে বন্ধ করে ফিরে চলে যায়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০