সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

ধর্ষণ করতে আসা যুবকের পুরুষাঙ্গই কেটে নিলেন যুবতী!

আন্তর্জাতিক ডেস্ক :

এক নারীকে ধর্ষণ করতে যাওয়ার ফল হাতেনাতে পেল যুবক। কাটা গেল তার পুরুষাঙ্গটিই। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের কেরালার পেট্টা এলাকায়। অভিযুক্ত যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধর্ষণের চেষ্টা করার মামলা দায়ের করা হয়েছে তার বিরুদ্ধেই।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত যুবকের নাম গঙ্গেশানন্দ তীর্থপদ ওরফে হরিস্বামী। স্থানীয় কোল্লাম এলাকার বাসিন্দা সে। ২৩ বছরের ওই যুবতী ও তাঁর পরিবারকে গত পাঁচ বছর ধরে চেনে। প্রায়ই পুজো-অর্চনা করতে তাঁদের বাড়িতেও যাতায়াত করত।

পুলিশকে ওই যুবতী জানায়, গত দুই দিন ধরেই তাঁকে উত্যক্ত করছিল হরিস্বামী। যুবতীর বাবা শয্যাশায়ী। সে সুযোগ নিয়ে তাঁকে কুপ্রস্তাব দিয়ে চলেছিল সে। তার সাহস এতটাই বেড়ে যায়। শুক্রবার রাতে যুবতীর বাড়িতে উপস্থিত হয় সে। কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় তাঁকে জোর করে ধর্ষণ করতে যায়। নিজেকে বাঁচানোর জন্যই ধারাল অস্ত্র দিয়ে হরিস্বামীর উপর পাল্টা আক্রমণ করেন তিনি এবং তার পুরুষাঙ্গ কেটে দেন।

বিষয়টি জানাজানি হয় যখন হরিস্বামীকে আহত অবস্থায় তিরুবনন্তপুরম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনার গুরুত্ব বুঝে পুলিশকে খবর দেওয়া দেয়। পুলিশ এসে যুবতীর বক্তব্য নেয়। তারপর হরিস্বামীর বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার মামলা দায়ের করা হয়। তবে ২৩ বছরের ওই যুবতীর বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনও মামলা দায়ের করা হয়নি।

সূত্র : সংবাদ প্রতিদিন

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930