সর্বশেষ:

অ্যাটর্নি জেনারেলের অবস্থার অবনতি, কাজ করছে না ফুসফুস

আকাশবার্তা ডেস্ক :

রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে থাকা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের শারীরিক অবস্থার অবনতি হয়েছে।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে আইনমন্ত্রী আনিসুল হক গণমাধ্যমকে জানান, অ্যাটর্নি জেনারেলের ফুসফুস কাজ করছে না। তার ফুসফুসে পানি জমেছে। অবস্থা খুব একটা ভালো না, শংকামুক্ত নন তিনি।

অ্যাটর্নি জেনারেলের জন্য দোয়াও চেয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

এদিকে গতকাল অ্যাটর্নি জেনারেলের স্ত্রী বিনতা মাহবুব সাংবাদিকদের বলেছিলেন, নমুনা পরীক্ষায় মাহবুবে আলমের রিপোর্টে ‘করোনা নেগেটিভ’ এসেছে।

প্রসঙ্গত, জ্বর ও গলা ব্যাথা নিয়ে গত ৪ সেপ্টেম্বর সিএমএইচ হাসপাতালে ভর্তি হন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। ওই দিনই করোনা পরীক্ষা করা হয়। রিপোর্টে তার করোনা পজিটিভ আসে।

পরে ১৯ সেপ্টেম্বর তার শারিরীক অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930