সর্বশেষ:

বিএনপির সব গোপন বৈঠকের তথ্য সরকারের হাতে; কোনও লাভ নেই

আকাশবার্তা ডেস্ক :

বিএনপি নেতারা কখনো জেদ্দা, কখনো আবুধাবি আবার কখনো লন্ডনে বসে যতই গোপন বৈঠক করুক না কেন- সব খবরই সরকারের কাছে আছে। এসব গোপন বৈঠক আর ষড়যন্ত্র করে কোনো লাভ নেই বলে জানিয়ে দিয়েছেন আওয়ামী লাগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে ক্রসবর্ডার রোড নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় ভিডিও কনফান্সে যুক্ত হয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

এ সময় সেতুমন্ত্রী আরো বলেন, রাজনীতি করতে হবে জণগণের জন্য। সরকার পরিবর্তন করতে চাইলে জনমানুষের কাছে আসুন, বিদেশি শক্তি বা কোনো সংস্থার কাছে নয়।

ওবায়দুল কাদের বলেন, প্রায় ৭শ মিটার দীর্ঘ কালনা সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেতু। মধুমতি নদীর দুপাড়ের মাঝে সেতুবন্ধ তৈরি ছাড়াও কালনা সেতুটি পদ্মা সেতুর সঙ্গে সংযুক্ত বিধায় পদ্মা সেতুর সুবিধা পেতে হলে কালনা সেতুর নির্মাণ কাজ শেষ করা জরুরি।

তিনি বলেন, কালনা সেতুটির এরইমধ্যে শতকরা ৩৫ ভাগ কাজ শেষ হয়েছে। পদ্মা সেতুর কাজের সঙ্গে সমন্বয় রেখে কালনা সেতুর নির্মাণ কাজ আরো দ্রুত এগিয়ে নিতে এ সময় সংশ্লিষ্টদের নির্দেশও দেন তিনি।

অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, প্রকল্প পরিচালকসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা ভার্চুয়াল প্ল্যাটফর্মে উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930