সর্বশেষ:

ওমান যাওয়া প্রসঙ্গে দারুণ সুখবর দিলেন পররাষ্ট্রমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে আটকেপড়া বাংলাদেশি প্রবাসীদের ওমান যাওয়ার বাধা কেটেছে। এখন থেকে কোনো শর্ত বা দূতাবাসের নো অবজেকশন সার্টিফিকেট ছাড়াই ওমান যেতে পারবে প্রবাসীরা।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, আগামী ১ অক্টোবর থেকে ইচ্ছুকরা বিনাশর্তে ওমানে যেতে পারবেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিজ কার্যালয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আজকে একটা সুখবর পেলাম। ওমান প্রবাসীদের মধ্যে যারা দেশে এসে আটকা পড়েছেন,তারা এখন নিশ্চিন্তে ওমান যেতে পারবেন।

এদিকে ওমান সরকার নোট ভারবাল দিয়ে জানিয়েছে, যত বাংলাদেশি দেশে গিয়ে আটকা পড়েছে, তারা যদি এখন আবার ওমানে ফিরতে চান তবে আগামী ১ অক্টোবর থেকে ওমান আসতে পারবেন।

তিনি আরো বলেন, তবে ওমান যেতে প্রবাসীদের বৈধ ভিসা, পাসপোর্ট ও কোভিড-১৯ পিসিআর টেস্ট সনদ লাগবে। এছাড়া ওমানে ফেরার পর বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।

পররাষ্ট্রমন্ত্রী জানান, করোনার কারণে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, মালয়েশিয়া, ওমানসহ অনেক দেশ থেকেই প্রবাসীরা দেশে এসে আটকা পড়েছেন। প্রবাসীরা যাতে আবার সে সব দেশে ফিরতে পারেন, এজন্য পররাষ্ট্র মন্ত্রণালয় সবগুলো দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।

এর মধ্যে সৌদি আরব থেকে ভালো খবর পাওয়া গেছে। বাকি দেশগুলো থেকেও ইতিবাচক খবর আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী। এক্ষেত্রে প্রবাসীদের ধৈর্য্য ধরার আহ্বান জানান মন্ত্রী।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930